শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসত্য তথ্য দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ও ইসি’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দেওয়ার কথা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক থেকে এরইমধ্যে চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এখন এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসাব করে অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেবে দুদক। তবে এটা করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (২২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নামে প্রায় ২২ একর জমি ও একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে। এজন্য নিবার্চন কমিশনকে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। সংস্থাটি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়