শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে ১৬ ইঞ্চির কলাগাছে ৭টি মোচা!

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটে ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। যা একনজর দেখতে শতশত মানুষ ভিড় করছে। এটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকার দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদুরে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলারগাছে ৭টি মোাচা (মোখজ) বের হয়। শনিবার (১৭মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এতো মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ এতো ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভিড় জমাতে থাকে।  

সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) জানান, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, এখানে অনেক বেশি পরাগায়ন হয়েছে এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ। সূত্র: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়