শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবলীগ সভাপতি আটক 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতিকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গত বুধবার (৭ মে) দিবাগত রাতে তাকে সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক মো. সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি। তিনি একই ইউনিয়নের জিনারাই গ্রামের আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন মো. সাহেদ মিয়া। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে। তিনি অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে চৌদ্দশত পূর্ব পাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাহেদ মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়