শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায়  অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধার  বসতঘর পুড়ে ছাই

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিকের বসতঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তার দাবি, ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যোহরের নামাজ আদায় করতে মসজিদে যান আবুবকর সিদ্দিক। নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখেন, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত আবুবকর সিদ্দিক বলেন, “আমার জীবনের সব সঞ্চয় আগুনে পুড়ে গেছে, আমি এখন নিঃস্ব।” বুড়িচং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়