শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৪:৩৭ সকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক

গাজীপুরে গাছা থানার ঝাজড় এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। মারাত্মক আহত হয়েও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কন্সটেবলকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর: সময়নিউজ

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঝাজড় এলাকায় অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঝাজড় এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে, পুলিশের ওপর হামলা চালায় তারা। এলোপাথাড়ি ছুরিকাঘাত করে কনস্টেবল মোস্তাককে। তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে। পরে আরও দুইজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১২টি মামলার আসামি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়