শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলা আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফতুল্লার পাগলায় উন্মুক্ত স্থানে ইট-বালু-সিমেন্ট ব্যবসা বন্ধে আজ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা পিয়াস উপস্থিত হয়ে আমাদের পরিচয় জানতে চান। পরিচয় পাওয়ার পরও তিনি অভিযানে বাধা সৃষ্টি করেন।’

আমরা ফতুল্লা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে মূলত একজন ব্যবসায়ী ফোন দিয়ে আনেন। ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন।

অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিয়াস বলেন, ‘আমার এক বন্ধুর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। আমাকে বন্ধু ফোন দিলে সেখানে গিয়ে তাঁদের কেবল পরিচয় জানতে চেয়েছিলাম। কারণ, অনেক জায়গাতেই ভুয়া পরিচয়ে অনেকে অপরাধ করছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের লোকজন উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে ও পুলিশকে খবর দেন। ফতুল্লা থানায় যাওয়ার পর সেখান থেকে মুচলেকা দিয়ে চলে আসি।’

জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। যদিও পিয়াস দাবি করেছেন, তিনি কাজে বাধা দেননি। পুরো বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়