শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। 
 
আজ বুধবার (১২মার্চ) দুপুরের দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার আকসির নগর বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,আজ দুপুরে আকসির নগর বালুর মাঠের পাশদিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীরা লাশটি দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে মাখুলিয়া এলাকার লোকজন গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে লাশটি উদ্ধার করেন। 
 
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আকসির নগর বালুর মাঠে একটি অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি,নাম পরিচয় সনাক্ত করে আসামীদের আটকের অভিযান চলছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়