শিরোনাম
◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশব্যাপী খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে আজ ১২ মার্চ বুধবার সকাল ১০.৩০ টা থেকে সামাজিক কমিটি প্রতিরোধ কমিটি এ মানববন্ধনের আয়োজন করেন।এতে  সভাপতিত্বে করেন কমিটির সভাপতি অধ্যাপক শিপ্রা রায়।

উক্ত আয়োজনে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করে। মানাবন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন,বিনোদন নাট্যগোষ্ঠীর পক্ষে রাসেল মিয়া, চাঁদের হাটের পক্ষ থেকে মাহফুজ খান বাদল, সনাক, ফরিদপুরের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে নন্দিতা ঘোষ, সিনিয়র আইনজীবী মানিক কুমার মজুমদার, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইমদাদ মিয়া, ধর্ষণের বিরুদ্ধে আমরা সংগঠনের সাধারন সম্পাদক দিল আফরোজ শ্রাবণী ও ব্লাস্ট,
ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী।

বক্তারা সকলেই ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা দ্রুত বিচার এবং সর্ব্বোচ্চ শাস্তি দাবী করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়