শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:৩১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বালুবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নারায়ণ চন্দ্র বিশ্বাস (৬০) নামে এক পথচারীর নিহত হয়েছে।
 
গতকাল মঙ্গলবার  রাত  জেলা শহরের গাইটাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ চন্দ্র বিশ্বাস একজন মটর পার্টস ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নারায়ণ চন্দ্র বিশ্বাস দাড়ানো অবস্থায় ছিলেন। এ সময় ঘাতক ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় নারায়ণ চন্দ্র বিশ্বাসকে সাথে সাথে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়