শিরোনাম
◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা ◈ জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান ◈ জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে ◈ সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ ◈ জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম ◈ ডা. জাহাঙ্গীর কবিরের পরামর্শে কিটো ডায়েটে রোগীর মৃত্যু, তদন্তে কমিটি ◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীসহ মাদক সেবন করছেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা, ছবি ভাইরাল

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পিরোজপুর জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি রুমে খাটের ওপরে বসে নিজে খালি গায়ে ও খোলামেলা পোশাকের এক নারীর সঙ্গে বসে মাদক সেবন করছেন। 

স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে চলতেন।

এ বিষয়ে জানতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তা অফিসের অন্য কর্মচারীরাও সঠিকভাবে বলতে পারেননি। কোন বক্তব্য দিতেও রাজি হননি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. তানভীর হোসেন খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, তদন্ত করে দেখা হোক যদি এ ঘটনা সত্যি হয় তবে অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করা হোক।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ঢাকা পোস্টকে বলেন, ছবিটি আমি দেখিনি, তবে বিষয়টি শুনেছি। আমি সহকারী পরিচালক বাবুল সরকার এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ঢাকা পোস্টকে বলেন, এটা নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারবেন। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ