শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৯:৫৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুৃমিল্লায় ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লা সদর দক্ষিণে ঘরে ঢুকে ঘুমন্ত নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনেটারি ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার পদুয়ার বাজার উত্তর রামপুরে এক ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ দিন ওই নারীকে বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলেন ইকবাল নামের এ ব্যবসায়ী। শনিবার সকালে তিনি ওই নারীর ভাড়া বাসায় ঢুকে তার মুখ চেপে ধরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় ও ধর্ষণ করার চেষ্টা করে। পরে বাধা দিলে ওই নারীর মুখে ঘুষি মেরে রক্তাক্ত করে।

পরে স্বামী উজ্জল বাধা দিলে তাকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর দক্ষিণ পাড়া মৃত সোনা মিয়ার ছেলে ইকবাল (৪৫) ও বিল্লাল (৩৫) নামে দুই জনকে আসামি করে ধর্ষিতার স্বামী উজ্জল বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তাদের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। 

কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই নারী স্বামীসহ থানায় রক্তাক্ত শরীর নিয়ে আসছিলো। পরে আমি তাদের মামলা আমলে নিয়ে হসপিটালে চিকিৎসা নিতে পাঠাই। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়