শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ১০টি অবৈধ ইটভাটাকে ৬০লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ

মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে ১০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার ভাটার কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্ত রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ।

বুধবার (৫ফেরুয়ারী) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করে পরিবেশে অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ভাটাগুলি হলো, বিবিসি ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ইমন ব্রিকস, নুর ব্রিকস, পিএইচ বি ব্রিকস,স্টার ব্রিকস, এইচ এমবি ব্রিকস, হালাল ব্রিকস, নেইম ব্রিকস, স্টাইল ব্রিকস।

উক্ত অভিযান থেকে সাংবাদিকদের জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাকে জরিমানা হয়। এর মধ্যে বিবিসি ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ইমন ব্রিকস, নুর ব্রিকস, পিএইচ বি ব্রিকস,স্টার ব্রিকস, এইচ এমবি ব্রিকস, হালাল ব্রিকস,নেইম ব্রিকস, স্টাইল ব্রিকস। এদের প্রত্যক ইটভাটাকে ৬ লাখ টাকা করে  মোট ১০টি ভাটাকে ৬০লাখ টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানের মাধ্যমে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের অবৈধ ইটভাটায় পরিবেশ এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইতিমধ্যে ১০টি ভাটায় নগদ ৬০লাখ টাকা জরিমানাসহ স্টাইল ব্রিকস এর কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়,অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উক্ত মোবাইল কোর্টে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ জেসমিন আক্তার, পরিদর্শক নয়ন কুমার রায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে  র‍‍্যাব, পুলিশের উপ পরিদর্শক আজহারুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়