শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

এবারের অমর একুশে বইমেলায় ডাস্টবিনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার ঘটনা ঘটেছে।  বিগত দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ওপর চালানো নানা নৃশংসতার ঘৃণা স্বরূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাস্টবিনে ছবি যুক্ত করা হয়।  সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেন পাড়ায় হচ্ছে নানা আলোচনা। সেই রেশ না কাটতেই এবার যশোরে ডাস্টবিনে আওয়ামী লীগ সভাপতির ছবি লাগানো হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। পৌরপার্কে করা সেই আয়োজনেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে। এছাড়া টয়লেটের সিঁড়িতেও ছবি লাগিয়ে দিয়েছেন আয়োজকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। বিশ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে তাকে বাংলার মানুষ ঘৃণা করে। তারই ধারাবাহিকতায় একই মেসেজ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘যারা বিপথগামী হতে চায়, যারা আবার নতুন করে ফ্যাসিবাদের মতো আচরণ করতে চায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে বৈষম্যবিরোধী আন্দোলন এখনো শেষ করিনি। সেই কারণে তরুণদেরকে সবসময় সজাগ থাকতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়