শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষীপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীপন্থী দুই আইনজীবি গ্রেফতার

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে আওয়ামী পন্থী দুই আইনজীবিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর। তাদেরকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, তারা দুইজনেই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের পুলিশ গ্রেপ্তার করে। আইনজীবী নুরুল হুদা পাওয়ারীকে তার বাসার সামনে থেকে এবং বাবরকে আদালতে যাবার পথে গ্রেপ্তার করা হয়। এ দুই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নুরুল হুদা পাটোয়ারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জহির উদ্দিন বাবর গেল বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে ঠিক কয়েকদিন আগে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান। এদিকে এ দুই আইনজীবী গ্রেপ্তার হওয়ায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যেও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়