শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়া বিদ্যুৎ প্লান্টের ওয়েল্ডিং ফরম্যানের রহস্যজনক মৃত্যু 

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের একটি দ্বিতল ভবন থেকে ইমরান মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ প্লান্ট থেকে তামা, স্টি,ল লোপাটের ঘটনায় মামলা দায়েরের পর বিদ্যুৎ প্লান্টের ওয়েল্ডিং ফরম্যানের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোন্দা গ্রামের তুহিন মৃধার দ্বিতল ভবনের দোতলায় থাকা দুটি রুমে ইমরান তার ভাইসহ বসবাস করতেন। রাতের খাবার শেষে দু’জন নিজেদের রুমে যান। এক পর্যায়ে ইমরানের স্ত্রী তাকে ফোন দিয়ে সাড়া না পেয়ে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। ইমরানের ভাই ঘরে গিয়ে দেখতে পান, ইমরান ঝুলে আছেন। তৎক্ষণাৎ পরিবারের সদস্যদের সহায়তায় ইমরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার(১৬ জানুয়ারি ) পটুয়াখালী পাঠানো হয়েছে। ইমরানের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়