শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে আইস ও ইয়াবাসহ নৌকা জব্দ, আটক-৬

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

গত ১৫ জানুয়ারি বুধবার দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আশিকুর রহমান।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার নুর হবিরের ছেলে মো. ফয়সাল(২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনির ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া উপজেলার কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার গভীর রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়।

তিনি আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ