শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:২৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই ঘোষনাপত্রের পক্ষে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় সাধারণ মানুষ, গাড়ি চালক ও ব্যবসায়ীদের কাছে লিফলেট দিয়ে জনমত সৃষ্টিতে কাজ করছেন তারা।

এছাড়া দিনব্যাপী সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলাব্যাপী এ কার্যক্রম চলছে বলে জানায় অংশ গ্রহণকারীরা।

এ সময় তারা বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষনাপত্র জারি করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষনাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়