শিরোনাম
◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০২:০৩ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি মালিকের আগমনে সবুজ-শাওনের এলাকায় উচ্ছ্বাস

বাংলাদেশি দুই সহোদর কর্মচারীর কাজে মুগ্ধ সৌদি আরবের নাগরিক হাবিব হাসান। এজন্যই সুদূর সৌদি থেকে কর্মচারী সবুজ মিজি ও শাওন মিজির লক্ষ্মীপুরের বাড়িতে ছুটে এসেছেন তিনি।

বেড়াতে এসে এই দেশের সংস্কৃতি ও আতিথেয়তায় তিনি মুগ্ধ। সৌদি মালিকের আগমনে সবুজ-শাওনের এলাকায় উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা দুই সহোদর সবুজ ও শাওন প্রায় ১৬ বছর আগে ভাগ্য পরিবর্তনে চাকরির সন্ধানে সৌদি যায়৷ সেখানে দীর্ঘদিন একই সাথে কাজ করার সুবাদে সৌদি কফিল (মালিক) হাবীব হাসানের সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একসময় তার আস্থা ও ভালোবাসা অর্জন করেন তারা।

সেই আন্তরিকতার টানেই বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন হাবীব হাসান। সবুজ ও শাওনের আমন্ত্রণে গত ৬ জানুয়ারি ছুটে আসেন সজীব-শাওনের লক্ষ্মীপুরের বাড়িতে। এসেই অংশগ্রহণ করে তাদের বোনের বিয়েতে। সেখানে বাঙ্গালী বিয়ের সংস্কৃতি দেখে তার খুব ভালো লাগে। এছাড়াও লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন তিনি। ঘুরতে গেছেন সিলেট, কক্সবাজার ও সেন্টমার্টিন উদ্দেশ্যে।

প্রবাসী সবুজ ও শাওন জানান, দীর্ঘ দিন থেকে হাবীব বাংলাদেশে ঘুরতে আসার আগ্রহ জানিয়েছেন। এখন তাদের ছোট বোনের বিয়ে উপলক্ষে তিনি বাংলাদেশে আসায় সবাই খুব খুশি।

তাদের স্বজনেরা জানান, সৌদি নাগরিক হাবীব অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি এসেই আন্তরিকতা দিয়ে পরিবারের সকলকে আপন করে নিয়েছেন। মনে হচ্ছে তিনি তাদের পরিবারেরই একজন, ভিনদেশি নন।

সৌদি নাগরিক হাবীব হাসান জানান, তার বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। বিয়েতে অংশ নিয়ে বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও খাবার তার খুব পছন্দ হয়েছে। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ