শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপারায় মাসব্যাপী তারুন্যের কারুপন্য ও কৃষি পন্য মেলার উদ্বোধন

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই "প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্যের মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ নভেম্বর ) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
মেলায় শতাধিক কারুপন্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপন্য, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। 

মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশীয় কালচারাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়