শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশার ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এই সংঘর্ষ হয়।

গুরুতর আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সবপক্ষের কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানান বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশার ৫ টাকা ভাড়া দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় পার্শ্ববর্তী কবিরপুর গ্রামের এক ব্যক্তির। এ নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম এবং সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ শতাধিক লোকজন আহত হয়েছেন।


এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। পরে বাহুবল থানা-পুলিশ ও হাইওয়ে থানা-পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়