শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় ৯ শিক্ষার্থী অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 

জাকারিয়া জাহিদ কলাপাড়া পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নয় শিক্ষার্থী। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ওই শিক্ষার্থীরা ওই কোচিং সেন্টারে অধ্যয়নের জন্য যায়। পরে রাত নয়টার দিকে শারমিন (১৪) নামের এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। এসময় তার দেখাদেখি সমৃদ্ধা(১৩, ফাতিমা (১৪),ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা(১৪), ফাতিমা(১৩), হুমায়রা(১৫) ও মমতাজ(১৪) শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। 

পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত করতে পারেনি চিকিৎসক।

  • সর্বশেষ