শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ৫৭ ট্রাক মরিচ

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি: দেশে কাঁচা মরিচের বাজার উধ্বগতির কারনে সরবরাহ বাড়াতে ভারত থেকে  আবারো কাচা মরিচ আমদানি বাড়তে শুরু করেছে। ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনেই ৫৭ ট্রাকে ভারত থেকে  ঢুকুছে ৬৭৭  মেট্রিক টন কাঁচা মরিচ। এর মধ্যে ১৪ অক্টোবর ২৯ ট্রাকে ঢুকেছে ৩৫৪ টন ও ১৫ অক্টোর  ২৮ ট্রাকে ঢুকেছে ৩২৩ টন। বেনাপোল বন্দর থেকে খালাস হয়ে এগুলো ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এদিকে আমদানি বাড়লেও এখনও বাজারে মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি। এতে সিন্ডিকেট ভাঙতে বাজার নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারন ক্রেতারা।

বন্দর থেকে পণ্য ছাড়করনকারী সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা  জানান, প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা। অনান্য খরচ মিলিয়ে কেজি কেজি ১২০ টাকার বেশি পড়ার কথা নয়। তবে আমদানিকারকেরা বলেছেন ভারতেও দাম বৃদ্ধির কারনে দ্বিগুন দামে কিনতে হয়েছে।

জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বর্ষা মৌসুমে নিচু জমি ডুবে যাওয়ায় কাঁচা মরিচের সঙ্কট দেখা দেয়। আর এ সময় কিছু মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে মরিচের দাম বাড়িয়ে দেয়। এতে করে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২০০ টাকা থেকে ৩৫০ টাকায় দাড়িয়েছে। এতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ পড়ে বেশি বিপাকে। কাঁচা মরিচের লাগামহীন এ বাজার নিয়ন্ত্রণে অবশেষে আমদানি প্রক্রিয়া সহজ করে সরকার। তবে গেল বছরে সিন্ডিকেটের কারনে কাচা মরিচের বাজার বেড়ে কেজি ১০০ টাকা থেকে  হাজার টাকা পর্যন্ত দাড়িয়েছিল।

মফিজুর রহমান  নামে এক ক্রেতা  জানান, আমদানি মুল্যের অনেক বেশি দামে তাদেরকে মরিচ কিনতে হচ্ছে।  আমদানি করা কাঁচা মরিচ যাতে সিন্ডিকেটের হাতে না যায়, সেটি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। 

কাঁচা মরিচ আমদানিকারকের প্রতিনিধি উজ্বল বিশ্বাস জানান, বন্দর থেকে খালাসের পরপরই দেশের অভ্যন্তরে দ্রুত মরিচ সরবরাহ শুরু হয়েছে। আমদানি করা এ মরিচ রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। আশা করছি আমদানি এভাবে বাড়তে থাকলে বাজারে দাম কুমবে।
 
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক হেমন্ত কুমার সরকার জানান, কাঁচা মরিচের মান পরীক্ষা শেষে খাওয়ার উপযোগী হওয়ায় আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে  দুই দিনে ৬৭৭ টন  মরিচ খালাসের অনুমতি দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়