শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর কয়লা বিদ‌্যুৎ কে‌ন্দ্রে ডাবল মার্ডার মামলার আসামি গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : দে‌শের আ‌লো‌চিত ১৩২০ মেগাওয়ার্ট বাঁশখালী এস আলম কয়লা বিদ‌্যুৎ প্রক‌ল্পে ডাবল মার্ডার মামলার আসা‌মি হামিদুর রহমান প্রকাশ কালু (২২)কে গ্রেফতার এবং  আদালতে জবানবন্দি প্রদান ক‌রে‌ছে ব‌লে থানা সু‌ত্রে জানা গে‌ছে ।

মঙ্গলবার গভীর রা‌তে থানা বাঁশখালী পু‌লি‌শের এস আই কামরুল হাসান কায়‌কোবাদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন । জানা যায়, গত ২‌ সে‌প্টেম্বর মালামাল চু‌রি করা কা‌লে ছুরিকাঘাতে এস এস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সরওয়ার আলম (৫১) এবং সিকিউরিটি রাশেদ জাওয়ারদার (২৫) নিহত হয় ।

এ ডাবল মার্ডার ঘটনায় ৩ সে‌প্টেম্বর বাঁশখালী থানার মামলা নং- ৫, তং- ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এর মামলার ঘটনা তদন্ত সা‌পে‌ক্ষে গন্ডামারা ইউনিয়‌নের পশ্চিম বড়ঘোনা ৫ নং ওয়ার্ড এলাকার খলিলুর রহমানের পুত্র মোঃ হামিদুর রহমান প্রকাশ কালু (২২) জ‌ড়িত আ‌ছে তা নি‌শ্চিত হওয়ার বাঁশখালী থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুধাংশু শেখর হালদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ সিএমপি তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম হইতে সোম রা‌তে গ্রেফতার ক‌রে। প‌রে মঙ্গলবার তা‌কে আদাল‌তে হা‌জির করা হ‌লে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি  মামলার ঘটনার সহিত জড়িত থাকার  বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকার করে জবানবন্দি প্রদান করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়