শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:২৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার চান্দিনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল মুদি দোকানে!

কাজী রাশেদ, চান্দিনা ( কুমিল্লা) : কুমিল্লার চান্দিনার এতবারপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত এতবারপুর বাজারে একটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের হতদরিদ্রদের মাঝে ১৫টাকা দরে বিক্রয়ের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ২০১ বস্তা চাউল অবৈধভাবে রাখার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানায়, এই চাল বিতরণের ডিলার হলেন এতবারপুর ইউনিয়ন পরিষদের স্থগিত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এর বড় ভাই ইউনুস মিয়া।তিনি নিজে চাউল উত্তোলন না করে আউয়াল নামে এক মুদি দোকানদারের মাধ্যমে উঠিয়ে তার দোকানে রেখে বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এতে স্থানীয় এলাকাবাসী এভাবে অবৈধভাবে বিতরণের অভিযোগ তুলে বাধা প্রদান করেন। 

মুদি দোকানদার আউয়াল জানান,ডিলার ইউনুস আমার এখানে রেখে বিক্রয়ের অনুমতি দিলে আমি ভায়া হয়ে চালানোর টাকা জমা দিয়ে চাউল উত্তোলন করেছি। ডিলারের নির্ধারিত গোডাউনে না রেখে অন্যের মুদি দোকানে রেখে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিক্রয় করার নিয়ম আছে কিনা জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরবিন্দু ভৌমিক বলেন, ডিলার ইউনুস কি কারনে এসব করেছেন আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব যাতে উপকার ভোগিদের মাঝে সঠিকভাবে বিক্রয় করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে আমার কাছে কেউ এখনো অভিযোগ করেনি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়