শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫০ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর ওপর হামলা ও তাকে বহনকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হামলার শিকার হন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে তাহেরীর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতারা সেই কর্মসূচি বাতিল করেন।

তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, ‘নিরাপত্তার হুমকি থাকায় আমাদের আয়োজন স্থগিত করা হয়। গাড়ি নিয়ে কাউতলী যাওয়ার পথে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা বরাবর সড়কে পৌঁছলে মাদরাসার ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করেন।’

বিষয়টি সদর থানা পুলিশকে তিনি অবহিত করেছেন। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দেবেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, যদি সেটা না করা হয় তাহলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন রাত সাড়ে ৮টার দিকে জানান, এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। তবে তাহেরী হামলার শিকার হয়েছেন বলে ফোনে তাকে জানিয়েছেন। উৎস: দেশ রুপান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়