শিরোনাম
◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২২ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় গুঁড়িয়ে দেওয়া হলো ৮টি মাজার

শাহাজাদা এমরান,কুমিল্লা :  মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দেয়া হয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির হিয়াজোড়া ও মৌকরা ইউপির ছোট ফতেপুর, তেতৈয়া ও খাঁটাচৌ গ্রামে এ ঘটনা ঘটে।

গুড়িয়ে দেওয়া মাজারগুলো হলো- হিয়াজোড়া টিপুর আস্তানা, টিপুর বাপের দয়াল আবুল কাসেম মাজার, হিয়াজোড়া গণী শাহ মাজার, তেতৈয়া মাজার, বাঘমারা দেওয়ান শাহ মাজার, ফতেহপুর পেটান শাহ মাজার, খাটাচৌ গ্রামের মাজার ও খাটাচৌ শাহ জালাল নামে মাজার শরীফ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াজোড়া গ্রামের গোলাম মহিউদ্দিন টিপু নামের এক  ব্যাক্তি তার আপন ছোট ভাই মারা গেলে ঢোল পিটিয়ে তাকে দাফন করেন। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে টিপু জনসম্মুখে এসে এমন ঘটনার জন্য ক্ষমা চান। এলাকাবাসীর দাবি, এইসব মাজারা রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এ এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাধা দিলেও তারা মানেনি। 

এ বিষয়ে গোলাম মহিউদ্দিন টিপু বলেন, মুক্তিযুদ্ধের আগ থেকেই এখানে মাজার শরিফ রয়েছে। যার খেদমত আমরা করে আসছি। আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। সোমবার ভোররাতে অনেক লোক এসে মাজার গুড়িয়ে দিয়ে মাজারের গিলাফে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে আমার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আজকে যারা মাজার ও আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন দেশবাসীর কাছে তাদের শাস্তি দাবি করে বিচার দিয়ে গেলাম। আপনারা তাদের বিচার করবেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন,  মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ