শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে আদালতের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] সারা দেশে ছাত্র-জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার, হামলা, মামলা, ঘুম ও খুনের প্রতিবাদে কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। 

[৩] বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের ব্যাপক অবস্থানের মধ্যেও বিভিন্ন গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় আইনজীবীদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

[৫] 'মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়