শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক মাদরাসা শিক্ষার্থীকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরশাদুল আলম এ রায় দেন।

[৩] দণ্ডপ্রাপ্তরা হলো, আড়াইহাজার উপজেলার হাইজাদী এলাকার মো: বিল্লালের ছেলে মো: সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মো: কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মো: কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক রয়েছেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ রায় দেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়