শিরোনাম
◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৪:২৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৩৫

জাফর ইকবাল, খুলনা: [২] নগরীর ময়লাপোতা মোড় এলাকায় পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার দুপুরের এ ঘটনায় চারটি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ ঘটনায় পুলিশ কমপক্ষে ৩৫ জনকে আটক করেছে।

[৩] এর আগে, দুপুর ১টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আরেকটি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া ওই এলাকায় টহল দেয় পুলিশের দুটি ভারী যান।

[৪] এর আগে বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কেডিএ অ্যাভিনিউ দিয়ে রয়্যাল মোড়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে তারা দুটি প্রাইভেটকার ভাঙচুর করে। কিছু শিক্ষার্থী দৌড়ে এদিক সেদিক পালিয়ে যায়, আর কিছু শিক্ষার্থী আহছান উল্লাহ কলেজের মধ্যে চলে যায়।  

[৫] দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা নগরীর রয়্যাল মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ রয়্যাল মোড় ও আশপাশের এলাকা থেকে কমপক্ষে ৩৫ জনকে আটক করে। পুলিশ ও বিজিবির কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা রয়্যাল মোড়ে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এছাড়া নগরীর শিববাড়ি মোড়েও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

[৬] খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। কোটা আন্দোলনের সমন্বয়কারীরা মঙ্গলবার রাতে খুলনা সার্কিট হাউসে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক বিশৃংখলা করার চেষ্টা করছে। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়