শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের বদ্দারহাটে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

এম আর আমিন, চট্টগ্রাম: [২] তিনজন নিহতের দুই দিনের মাথায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। অন্যদিকে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের গুরুত্ব অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] নিহতদের মধ্যে একজন হলেন পটিয়া সরকারি কলেজে শিক্ষার্থী ইমাদ। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন- সামি ও নুরউদ্দিন।

[৪] বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার থেকে চলা দফায় দফায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।  

[৫] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে।

[৭] জানা গেছে, বেলা ১১টায় শাহ আমানত সেতু এলাকায় সংঘর্ষের পর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর ২টায় কোটা আন্দোলনকারীরা বহদ্দারহাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় প্রথম দিকে আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে। এরপর প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বহদ্দারহাটের পুলিশ বক্সে আগুন দেয় আন্দোকারীরা।

[৮] একপর্যায়ে চাঁন্দগাও থানার সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপরই থানায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীরা। বহদ্দারহাট এলাকা রণক্ষেত্র পরিনত হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়