শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী নবীয়াবাদ এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। 

[৩] গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের পিলার-২০৬১/১ এস সংলগ্ন এ ঘটনা ঘটে।

[৪] আহত ওই যুবকের নাম মো. আল আমিন (২৮)। তার বাড়ি পার্শ্ববর্তী ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভুমি আনন্দপুর এলাকায়।

[৫] বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

[৬] এদিকে স্থানীয়রা জানান, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়। তবে রাবার বুলেট বিদ্ধ হওয়ায় আহত আল আমিন এখন আশঙ্কা মুক্ত।

[৭] বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার আবুল হাসানাত জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়