শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাবিরোধী আন্দোলনে ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজু আহমেদ, চট্টগ্রাম: চট্টগ্রামে সকাল থেকে চলছে পূর্ব ঘোষিত কোটা বিরোধী আন্দোলন। নগরের সড়ক ও রেলপথে অবস্থান নিয়েছে কোটাবিরোধী শিক্ষার্থীরা। যার কারণে চট্টগ্রাম স্টেশনে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ও ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন। 

দেওয়ান হাট রেল লাইনে বেলা ১১টা এবং দুপুর ১টা থেকে এখন পর্যন্ত নগরীর টাইগারপাসে কোটাবিরোধী আন্দোলন কারিরা অবস্থান করছে। 

কোটা বিরোধী আন্দোলনের ৬৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক টিমের চট্টগ্রামের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আজ রাত ৮টা পর্যন্ত আজকের কর্মসূচি চলবে।  এ আন্দোলনে অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থীরা। আন্দোলন কারীদের হাতে কোটা বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

কোটাবিরোধী ছাত্র আন্দোলন এর চবি সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমাদের এক দফা দাবি সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫%) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়