শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৮ জুন, ২০২৪, ০১:২১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৪, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজীরের রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ৬০০ কেজি মাছ জব্দ

নিউজ ডেস্ক: সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের ক্রোক সম্পত্তি সাভানা ইকো রিসোর্ট থেকে চুরি করার সময় প্রায় ৬০০ কেজি মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। 

শুক্রবার (৮ জুন) রাতে এসব মাছ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাছ বিক্রি করে সরকারি কোষাগারে প্রায় ৮৩ হাজার ৭০০ টাকা জমা দেয়া হয়। যমুনা টিভি

গোপালগঞ্জ জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান জানান, ওই রিসোর্ট থেকে মাছ ধরে বিক্রি করার সময় মাছ জব্দ করা হয়। পরে তা নিলামে বিক্রি করা হয় বলেও জানান তিনি।

এর আগে, গত বুধবার (৫ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ ও মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের যৌথ একটি প্রতিনিধি দল সাভানা ইকো রিসোর্ট পরিদর্শনে যান। এসময় দলটি রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং রিসোর্টের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় কয়েকজনের সঙ্গেও।  

জানা গেছে, গত ৩ জুন থেকে সার্ভার জটিলতার কথা বলে পার্কটি বন্ধের ঘোষণা করে রিসোর্ট কর্তৃপক্ষ। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন সময়ে বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এটি ১৪শ’ বিঘা জমির ওপর নির্মিত।

  • সর্বশেষ