শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে জমি বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৮

বাবুল খাঁন, বান্দরবান: [২] জেলার লামা উপজেলায় জমি বিরোধের জেরে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। 

[৩] বৃহস্পতিবার লামা সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার  নেইচ্চার ঝিরি এলাকায় এঘটনা ঘটে।

নিহত ওসমান ওই এলাকার মৃত  আব্দুল খালেকের ছেলে । 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ওসমানের পরিবারের সাথে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে আজ দুপুরে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়। এছাড়া আহত ব্যাক্তিদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো. ওসমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

সরই ইউপি চেয়ারম্যান মো.ইদ্রিস কোম্পানি জানান, তাদের ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান ছিল। তবুও উভয় পরিবারের ঝগড়াতে আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানের মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম শেখ জানান, ঘটনাস্থলে তিনি নিজেই ফোর্স নিয়ে অবস্থান করছেন। এখনো মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়