শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায়দের মাঝে গুইমারা সেনা রিজিয়নের ঈদ উপহার বিতরণ

মোবারক হোসেন, খাগড়াছড়ি: [২] পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকায় স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকালে শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে ৪৫০টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 

[৩] এসময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে ভবিষ্যতেও থাকবে। এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী সহ রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

[৪] রিজিয়ন কমান্ডার ঈদ সামগ্রী বিতরণকালে প্রতিবন্ধীদের কাছে গিয়ে কথা শোনেন এবং ঈদ উপহার তাদেও বসা অবস্থায় হাতে তুলে দেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়