শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৮ম বোয়িং

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ৮ম বোয়িং

মনজুর এ আজিজ : বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো ৮ম বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। 

এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৮টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

এ বোয়িংটি ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি কুয়েত থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এ বোয়িংয়ে ১৮৯টি আসন রয়েছে। পর্যায়ক্রমে বোয়িংটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালিত হবে বলে জানা গেছে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

এমএএ/এএ

  • সর্বশেষ