শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়মাছুয়া-ঢাকা রুটের স্টীমার বন্ধ, দূর্ভোগ চরমে

জুলফিকার আমীন, পিরোজপুর : মঠবাড়িয়ার বড়মাছুয়া-ঢাকা রুটের স্টীমার (রকেট) সার্ভিস বন্ধ থাকায় যাত্রী দূর্ভোগ চরমে। দক্ষিণাঞ্চলের নৌপথে চলাচল করা প্রায় শতবছরের স্টিমার সার্ভিস সম্প্রতি ঢাকা-মোড়েলগঞ্জ-ঢাকা স্টিমার সার্ভিস বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঢাকা থেকে মোড়েলগঞ্জ যেতে চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরের কাউখালী, হুলারহাট, চরখালী ও বড় মাছুয়া এবং বাগেরহাটের সন্ন্যাসী ঘাটগুলোতে স্টীমার থামত। প্যাডেল স্টিমার ছিল দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ নৌ যাতায়াতের বাহন।

প্যাডেল স্টিমারের দুই পাশে হুইল (পাখা) ঘোরার কারণে বড় ধরনের ঝড়-বৃষ্টিতেও এসব নৌযান ভারসাম্য ধরে রাখতে পারে। ব্রিটিশ আমল থেকে প্রায় শত বছর ধরে স্টিমার সার্ভিসে যুক্ত থাকা পাঁচটি প্যাডেল স্টিমার ছিল নৌ পথে ভ্রমণ পিপাসু দেশি বিদেশী পর্যটকদের কাছে জনপ্রিয় যান।

ঐতিহ্যবাহী এসব স্টিমারে ভ্রমণ করেছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বিশ্ববরেণ্য ব্যক্তি।

সরেজমিনে গেলে, চাঁদপুর গামী যাত্রী রহিমা বেগম (৫৫) জানান, আমার দুই মেয়ে নিয়ে বড়মাছুয়া রকেট ঘাট এসে জানতে পারি রকেট বন্ধ হয়ে গেছে। এতে আমি দুই সন্তান নিয়ে চরম বিপাকে পরে গেছি। আমরা সল্প খরচে নিরাপদে রকেটে যাতায়ত করতাম।

ঢাকা গামী মো. শহিদুল ইসলাম (৪৫) জানান, মালামাল নিয়ে ঘটে এসে জানতে পারি স্টীমার বন্ধ হয়ে গেছে। আমার মতো অনেক যাত্রী ঘাটে এসে দূর্ভোগে পড়েছে।

আমরা চাই দ্রুত স্টীমার সার্ভিস পুণরায় চালু হোক। নাম প্রকাশ না শর্তে এক ব্যক্তি জানান, রাজনৈতিক ও অধিপত্য বিস্তারের কারনে একটি প্রভাবশালী মহল বড়মাছুয়া স্টীমার সার্ভিস বন্ধ করে অন্যত্র নেয়ার পায়তারা চালাচ্ছেন। তারই ফলশ্রুতিতে এ ঘাটে স্টীমার সার্ভিস বন্ধ হয়ে গেছে বলে অনেকেই মনে করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার বলেন, যুগ-যুগ ধরে বড়মাছুয়া ঘাটে চলে আসা স্টীমার সার্ভিস হঠাৎ বন্ধ হওয়ায় প্রতিদিনই ঘাটে এসে দূর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। তিনি যাত্রী দূর্ভোগ লাঘবে স্টীমার সার্ভিস চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, তিনি যাত্রী দূর্ভোগ লাঘবে তথা জনগণের কল্যাণে স্টীমার সার্ভিস চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিআইডব্লিউটিসি পরিচালক (বানিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ঢাকা-মোড়েলগঞ্জ স্টিমার সার্ভিসের প্রতি ট্রিপে লোকসান হবার কারনে আপাতত এ পথে স্টিমার সার্ভিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।  এ এইচ

  • সর্বশেষ