শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আমানতে বিমানের ইঞ্জিনে পাখি, ২ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাই এবং ওমানগামী ২টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার( ২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। সময় অনলাইন

পরে বিমান দু'টির ৪৩৪ যাত্রীকে হোটেলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান। ফ্লাইট বাতিল হওয়া বিমান দুটির মধ্যে দুবাইগামী বিমান সংস্থা  ফ্লাইট দুবাই এবং ওমানের মাসকট গামী বিমান সংস্থা  বাংলাদেশ বিমান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান জানান, বার্ড হিটের কারণে মধ্যপ্রাচ্যগামী বিমান দু'টির যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুবাইগামী ফ্লাইট দুবাই বিমান সংস্থার যাত্রী ছিলো ১৮০ জন। এছাড়া মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলো। সব যাত্রীকেই বিমান সংস্থার মাধ্যমে হোটেলে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিমান বন্দর সূত্র জানায়, ফ্লাইট দুবাইয়ের ফ্লাইটটি রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর সাড়ে নয়টায় পুনরায় দুবাই যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইট প্রকৌশলীর উড্ডয়নের আগে চূড়ান্ত পরীক্ষার সময় ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয়।

একইভাবে মাসকটগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে ত্রুটি ধরা পড়লে যাত্রা বাতিল করা হয়। শুক্রবার সকালে প্রকৌশলীরা এসে বিমান দু'টি মেরামত করার কথা রয়েছে।

  • সর্বশেষ