শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

মনজুর এ আজিজ : যানজট নিরসনে প্রগতি সরণিতে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকার পাশাপাশি আশেপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে। এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ।

উল্লেখ্য প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ এজাজ জানান, বসুন্ধরা, স্বদেশসহ অন্যান্য হাউজিং প্রকল্পগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এসময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়