শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ 

আহমেদ নিশাত, মুন্সীগঞ্জ: [২] ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে (বঙ্গবন্ধু মহাসড়ক) ও পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের চাপ নেই। যানজটহীন ফাঁকা সড়কে নির্বিঘ্নে নাড়ির টানে ঈদে বাড়ি ফিরছে মানুষ। শনিবার (১৫ জুন) সকাল থেকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজা ও ঢাকা-মাওয়া মহাসড়ক অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। যথারীতি টোল দিয়ে গাড়িগুলো পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে ছুটে চলছে। 

[৩] এর আগে শুক্রবার (১৪ জুন) ছুটির দিনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ভোর ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই মহাসড়কে যানজট দেখা দেয়। এরপর থেকেই স্বাভাবিক গতিতে চলছে যানবাহন।

[৪] মুন্সীগঞ্জের শ্রীনগরের হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, মহাসড়ক এখন একেবারেই ফাঁকা। যান চলাচল স্বাভাবিক। কোথাও কোনো যানজট নেই। গতকাল শুক্রবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত যানজট ছিল। তারপর আর কোনো যানজট মহাসড়কে হয়নি। 

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষজন বৃহস্পতিবার (১৩ জুন) রাত থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দক্ষিণবঙ্গমুখী যানবাহনের চাপ শুক্রবার ভোর থেকে কয়েকগুণ বেড়ে যায়। তবে শুক্রবার বিকেল থেকে আবার যানবাহন কমতে শুরু করে। এরপর আর যানজটের সৃষ্টি হয়নি। মূলত শুক্রবার ভোর রাতে টোল প্লাজার ওজন স্কেলে কিছু গরু ভর্তি ট্রাক অপেক্ষমান ছিল। গরুভর্তি ট্রাকগুলো ওজন স্কেল করতে সমস্যা হচ্ছিল। যার কারণে ভোর থেকেই যানজটের সৃষ্টি হয়েছিল। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ