শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১১:১৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ প্রায় একঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ 

এস সি: [২] শনিবার সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে হাজারও যাত্রীকে অপেক্ষা করতে হয়। পরে প্রায় এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু হয়।

[৩] মেট্রোরেল চলাচলকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক রাত সোয়া আটটার দিকে জানান যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে আবার চালু হয়। প্রথম আলো

[৪] তবে মেট্রোরেলের একাধিক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচল এক ঘণ্টার বেশি বন্ধ ছিল। জাগো নিউজ

[৫] ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়। সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যেতে। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। বাংলা২৪নিউজ

[৬] মেট্রোরেল কর্তৃপক্ষের ওই ঘোষণার পর রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে  যাত্রীরা নিচে নেমে যেতে থাকেন। একক যাত্রার টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়