শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা সেতুতে ইটিসি টোল আদায় বুথ পরীক্ষামূলকভাবে চালু 

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। 

[৩] মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে নবনির্মিত টোল প্লাজা ২ এর ইটিসি বুথে পরীক্ষামূলক যানবাহন চলাচল চালুর কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। 

[৪] এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকোশলী শাহানারা ফেরদৌস সহ অন্যান্য কর্মকর্তারা।

[৫] পরিদর্শন শেষে সচিব জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখেতে মেঘনা সেতু ২য় টোল প্লাজায় ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায়ের বুথ পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। এ সেতুতে সবগুলো টোল কালেকশন বুথ ইটিসি এর আওতায় রয়েছে। 

[৬] তিনি এসময় সকল পরিবহনের মালিক ও চালককে (ইটিসি) এর মাধ্যমের টোল দেওয়ার অনুরোধ জানান। এতে সময় বাঁচবে ও যানজটমুক্ত থাকবে মহাসড়ক উল্লেখ করেন তিনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ