শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১৬ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী‌তে খতনা করাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু  

সুজন কৈরী: [২] মৃত শিশুর নাম আয়হাম (১০)। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

[৩] মঙ্গলবার মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হো‌টেল সংলগ্ন জে এস ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।

[৪] মৃত শিশুর প‌রিবার জানায়, আয়হামকে সুন্নতে খতনার জন্য রাত ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। হাতপাতালের চিকিৎসক ডা. এস এম মুক্তাদিরের (অর্থোপেডিক ও ট্রমা সার্জন) তত্ত্বাবধানে তার খতনা করানো হয়। অপারেশন থিয়েটারে নেয়ার ঘণ্টা খানেক পর আয়হামকে মৃত ঘোষণা করা হয়।

[৫] স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেয়া হয় আয়হামকে। পরে তার তার জ্ঞান ফেরেনি।

[৬] এর আ‌গে গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিলো আয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়