শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতালের সমর্থনে গুলশানে ছাত্রদলের মিছিল

রিয়াদ হাসান: [২] বিএনপির ডাকা হরতালের সমর্থনে রাজধানীর গুলশানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় মিছিলটি গুলশান এক নম্বর গোল চত্ত্বর থেকে শুরু হয়ে গুলশানের আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

[৪] এ সময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রয়েল সর্দার, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহ-সভাপতি মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাজল হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক ইজাহার মজুমদার, জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা মিলন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মো. ফরিদুল ইসলাম হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়