শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে কারাবন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোঃ কুনলিকা (৫৫) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক ছিলেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢামেকের জরুরী বিভাগের চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কারারক্ষী রাজু মিয়াসহ কারারক্ষীরা তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন ।

এ খবর জানান, ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম শাম্বাদি

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়