শিরোনাম
◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধের হুশিয়ারি ভোক্তা অধিদপ্তরের

মাজহার মিচেল: রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার (৩০ মার্চ) আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানায় সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, রমজান এলেই ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেয়া হয়। পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার দেশে কসমেটিকসের বাজারে মান ও দামে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাজারের চলমান অবস্থা নিয়ন্ত্রণে ৩০ মার্চ থেকে কসমেটিকসের দোকানগুলোতে অভিযান শুরু করা হবে। পাশাপাশি অভিযান চলবে শপিংমলগুলোতেও। এছাড়া বেনারসি পল্লি ও বেইলি রোডে বিশেষ অভিযান চালানো হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় ব্রয়লার মুরগির বাজারে বর্তমানে অস্বস্তি-অস্থিরতা নেই বলেও জানায় সংস্থাটি।

এমএম/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়