শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৩০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় আব্দুর রশীদ (৬৯) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশীদের। নিহত পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে উত্তরা এলাকায় থাকতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পরপরই মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার ‍মৃত্যু হয়েছে।

মৃতের আত্মীয়ের বরাত দিয়ে তিনি আরও জানান, মৃতের স্ত্রী সন্তানরা সবাই কানাডায় থাকেন। এখানে তিনি একাই থাকতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়