শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১২:১৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ১২:১৩ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

নানা অভিযোগে পল্লবীর আশিকের বিচার দাবি, অভিযুক্তের অস্বীকার 

সংবাদ সম্মেলনে পল্লবীর কিছু বাসিন্দা

সালেহ্ বিপ্লব: শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পল্লবীর কিছু বাসিন্দা অভিযোগ আনেন আশিকের বিরুদ্ধে। 

আবু জাফর শিকদার, সাহেদ হোসেন মনা, জাহানারা বেগম, তারেক হোসেন বাদল, এমরান হোসেনসহ অন্যরা লিখিত বক্তব্যে বলেন, পল্লবীর চিহ্নিত সন্ত্রাসী আশিকুল ইসলাম আশিক ১০টি হত্যাসহ ১৬/১৭টি মামলার আসামী। দলীয় পরিচয়ে চাঁদাবাজী, মসজিদ-মাদ্রাসাসহ একাধিক ব্যক্তির বাড়ি-প্লট দখল করেছে। তার অত্যাচার থেকে বাঁচতে ও তার বিরুদ্ধ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলেন, গত ২০১৬ সালে আশিক জাহানারা বেগমের ১২/ডি, ১৮/১০ নম্বর বাড়ির নিচতলার দোকানটি ৩ মাসের কথা বলে জোরপূর্বক ভাড়া নেয়। দোকানটি ছেড়ে দিতে বললে আশিক পিস্তল বের করে প্রাণনাশের হুমকি দিয়ে পুরো বাড়ি দখলের ভয় দেখায়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর সে বাড়ি-গাড়ি ও কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এমন লোককে দল থেকে বহিষ্কার করে দলের সুনাম অক্ষুন্ন রাখতে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগীরা।

অভিযোগ প্রসঙ্গে আশিকুল ইসলাম আশিক বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন মিথ্যা অভিযোগ করছেন প্রতিপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়