শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৩ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্টে রাজধানীতে কিশোরের মৃৃত্যু

ঢামেক

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মতিঝিল আরামবাগের একটি মুদি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে ঘোষণা করেন।

শাকিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হারিশ্বর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। তিনি মতিঝিলের আরামবাগে চাচার বাসায় থাকতেন।

তার চাচা মাসুদ মিয়া বলেন, মতিঝিলের আরামবাগ এলাকায় আমার একটি মুদি দোকান রয়েছে। আমার ভাতিজা শাকিল আমার দোকানেই থাকতো। আজ ফ্রিজ সরানোর সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়