শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত কয়েকজন

সংঘর্ষ

আলামিন শিবলী: রাজধানীর হাজারীবাগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়। সময়টিভি

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলছিল এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ৩টার দিকে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করে। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

সোমবার ঢাকা রাজধানীর ধানমণ্ডিতে একই স্থানে সমাবেশে ডাকে আওয়ামী লীগ ও বিএনপি। একই সময়, একই স্থানে দু দলের সমাবেশ ডাকার কারণে আইন-শৃংখলা অবনতির আশঙ্কায় সভা সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। তবে সমাবেশের স্থান পরিবর্তন হলেও হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের পাশ্ববর্তী স্থানে সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সমাবেশ ডাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। 

বিকেল ৩টায় সমাবেশ ঘিরে লোকসংখ্যা জড়ো হলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হাজারীবাগে টালি অফিস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থকদের হামলা প্রতিহত করতে এদিন বিএনপি নেতাকর্মীরাও হাজারীবাগে অবস্থান নেয়। সেখানে সিকদার মেডিকেল কলেজের সামনে বিএনপির সমাবেশ চলাকালে মহিউদ্দিনের অনুসারীরা ধাওয়া করলে বিএনপি নেতাকর্মীরাও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। সংঘর্ষ

  • সর্বশেষ